Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এসপির স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

ctgচট্টগ্রাম প্রতিনিধি: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ওরফে মিতু আক্তার হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার নম্বর চট্টো মেট্রো-ল-১২-৯৮০৭।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় তিনজনের বিবরণ উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
রোববার সকালে মাহমুদা খাতুনকে নগরীর ও আর নিজাম রোডে ছুরিকাঘাতসহ গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.