Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে ১ লাখ ৩৭ হাজার শরণার্থী : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১ লাখ ৩৭ হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। এদের অধিকাংশই যুদ্ধ ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। বুধবার জাতিসংঘ একথা জানায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ‘ইউরোপ সমুদ্র পথে তার ইতিহাসের সবচেয়ে গভীর শরণার্থী সংকটে পতিত হয়েছে।’ সংস্থাটি আরো জানায়, ২০১৪ সালের একই সময়ের তুলনায় এ বছর সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সংখ্যা ৮৩ শতাংশ বেড়েছে।

Leave A Reply

Your email address will not be published.