Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওয়ানডেতে শৃংখলমুক্ত রুবেল-তাসকিনরা

স্পোর্টস ডেস্ক:
পাল্টে যাচ্ছে সীমিত ওভার ক্রিকেটের কিছু নিয়ম। আর এর অনেকটাই মাশরাফি বিন মুর্তজা-তাসকিন আহমেদ-রুবেল হোসেনের মত বোলারদের পক্ষে যাচ্ছে। ব্যাটসম্যানরা বেশি সুবিধা পান এই বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। বার্বাডোজে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বার্ষিক সভায় শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই নিয়ম কার্যকর হলে, প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সকল ধরনের নো বলে ফ্রি হিট দেওয়া হবে, আগে শুধু ফ্রন্ট ফুট নো বলে ফ্রি হিট ছিল। এই নিয়ম কার্যকর হবে আগামী ৫ জুলাই থেকে। এর ফলে অধিনায়ক তার প্রয়োজন মতো আক্রমণাÍক কিংবা রক্ষনাÍক ফিল্ডিং সাজাতে পারবেন।
সাধারণত ৩৬ তম থেকে ৪০ তম ওভার পর্যন্ত এই পাওয়ার প্লে নেওয়া হতো। সঙ্গে শেষ ১০ ওভার মিলিয়ে শেষ ১৫ ওভারে একটি ভালো ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানরা ইচ্ছেমতো মেরে খেলে। এই নিয়মের ফলে বোলার আগের থেকে বেশি সুবিধা পাবেন।

Leave A Reply

Your email address will not be published.