Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওয়ানডে দলে ফিরলেন সামি ও শোয়েব

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘদিন পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরছেন পেসার মোহাম্মদ সামি ও অলরাউন্ডার শোয়েব মালিক। তবে লাহোরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্পিনার সাঈদ আজমলকে দলে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৩ সালের জুন থেকে পাকিস্তানের ওয়ানডে দলে ব্রাত্য ছিলেন শোয়েব মালিক। তবে গত ১২ মাস ধরে ঘরোয়া ক্রিকেটে ৫০’র বেশি গড়ে রান করে সামর্থ্যের প্রমাণ দিয়ে দলে ফিরেছেন তিনি। এই সময় এই পাক অলরাউন্ডার ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে ২০১২ সালের পর থেকেই পাকিস্তান দলকে থেকে বাইরে রয়েছেন পেসার মোহাম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে গত ১২ মাসে ২৩.৬৩ গড়ে ওভার প্রতি ৫.১০ গড়ে রান দিয়ে ১৯ উইকেট লাভ করেছেন সামি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের দলে ডাক পেয়ে দারুণ বোলিং উপহার দিয়েছেন এই ডানহাতি পেসার। তারই পুরস্কার হিসেবে দীর্ঘ তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের জের ধরে পিসিবি দলকে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিরিজের টেস্ট ও ওয়ানডে দলে জায়গা না পাওয়া আহমেদ শেহজাদ ফের দলে ঢুকেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া ইমাদ ওয়াসিম ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। অফ ফর্মের কারণে উমর গুল, রাহাত আলী ও জুলফিকার বাবর দল থেকে ছিটকে পড়েছেন। তবে পারফরম্যান্স দিয়ে দলে জায়গা ধরে রেখেছেন ওয়াহাব রিয়াজ, আনোয়ার আলী ও জুনায়েদ খান। একমাত্র স্পিনার স্পেশালিস্ট হিসেবে দলে রয়েছেন ইয়াসির শাহ। এদিকে ওপেনার সামি আসলাম ও মিডল-অর্ডার ব্যাটসম্যান সাদ নাসিম এবং ফাওয়াদ অফ-ফর্মের কারণে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন। বাংলাদেশ সিরিজে দল থেকে বাদ পড়া ওমর আকমল জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ টি-২০ সিরিজের দলে ডাক পেলেও ওয়ানডে সিরিজে উপেক্ষিতই রয়ে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.