Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কচুয়ায় ড. হেলাল উদ্দীন খান শামছুল আরেফিনের মৃত্যুতে দোয়া ও শোকসভা

মফিজুল ইসলাম বাবুল,চাঁদপুরঃ চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর শেখমুজিবুর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সম্প্রতি প্রয়াত সভাপতি ড. হেলাল উদ্দীন খান শামছুল আরেফিনের এক বিশাল শোকসভা আজ বৃহস্পতিবার দুপুরে এ কলেজ মাঠ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।কলেজ অধ্যক্ষ ড. এ,টি,এম শাহআলম শিকদারের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের বড় সহোদর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত যুগ্ন সচিব মোঃ রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মোর্কারম হোসেন। শোক সভার আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মেজবাউল ইসলাম লতিফি।শোকসভাটির পূর্বে রহিমানগর সরকারী প্রাথমীক বিদ্যালয় মাঠে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, প্রায় একহাজার জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন।

Leave A Reply

Your email address will not be published.