Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কলকাতার খোকাবাবুকে টেক্কা বাংলাদেশের চিনিবিবির

বিনোদন ডেস্ক:
শুক্রবার মানেই নতুন ছবি। সেই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল দেশব্যাপী প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় জয় চৌধুরী-মিষ্টি জান্নাত অভিনীত ছবি ‘চিনিবিবি’ এবং দেব-শুভশ্রী জুটির ‘খোকা ৪২০’। যদিও কলকাতার ছবি বাংলাদেশের হলগুলোতে মুক্তি দেওয়ার বিরুদ্ধে বেশ জোড়েশোড়ে আন্দোলনও হয়েছিল। কিন্তু সব বাঁধা ছাপিয়ে বাংলাদেশে মুক্তি পায় খান ব্রাদার্সের আমদানি করা এই ছবিটি। এদিকে রাজধানীর বিভিন্নস্থানে বিশেষ করে শাহবাগে স্থাপিত ‘খোকা ৪২০’ ছবির একটি বিলবোর্ড দর্শকদের নজর কেড়েছে। যেখানে লেখা রয়েছে ‘আমি দেব, এই প্রথমবার আসছি বাংলাদেশের রূপালি পর্দায়। আমার সঙ্গে দেখা করতে চলে আসুন আপনার প্রিয় প্রেক্ষাগৃহে।’ এমনই বিভিন্ন বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চলছে ছবিটির। টালিউডের অভিনেতা দেব, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত জাহান, রজতাভ দত্ত, তাপস পাল অভিনীত’ছবি ‘খোকা ৪২০’ মুক্তি পেয়েছে ৪২টি প্রেক্ষাগৃহে। অপরদিকে নজরুল ইসলাম পরিচালিত ও জয় চৌধুরী-মিষ্টি জান্নাত অভিনীত ‘চিনিবিবি’ মুক্তি পেয়েছে ৪০টির বেশি প্রেক্ষাগৃহে।

Leave A Reply

Your email address will not be published.