Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘কলাপাতার ঘর’

01-Sajol-Badhon
বিনোদন ডেস্ক:
বেশ কয়েকবছর যাবৎ গুরুতর অসুস্থাবস্থায় দিন যাপন করছেন এক সময়ের জনপ্রিয় নায়ক সাত্তার। সাধারণত সবাই সাত্তারকে পোষাকী সিনেমার নায়ক হিসেবেই বেশি চিনেন। সেই সাত্তার আবারো অভিনয়ে ফিরেছেন। এখন টুকটাক অভিনয় করছেন। অতি সম্প্রতি তিনি জি এম সৈকতের নির্দেশনায় ‘কলাপাতার ঘর’ নাটকে অভিনয় করেছেন। এতে সাত্তারের সঙ্গে আরো অভিনয় করেছেন সজল ও বাঁধন। সাত্তার বলেন, ‘আমি পরিচালক জি এম সৈকতের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ তিনিই আমাকে অভিনয়ে ফিরিয়ে এনেছেন। তার কাছ থেকে সাহস পেয়েই আমি আবারো অভিনয় করতে পারছি। কলাপাতার ঘর নাটকের গল্প খুব চমৎকার। সজল ও বাঁধন দু’জনই আমার প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন তাতে মুগ্ধ আমি। ‘ সজল বলেন, ‘সাত্তার ভাইয়ের রঙিন রাখাল বন্ধু চলচ্চিত্রটি আমি ছোটবেলায় দেখেছি। এ ছাড়া আলোমতি প্রেম কুমার চলচ্চিত্রটির কথাও আমার বিশেষভাবে মনে আছে। এত গুণী এবং বিনয়ী একজন মানুষের সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি।’ বাঁধন বলেন,’ এটা আমার সৌভাগ্য যে সাত্তার ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছি। নাটকটি অনেক ভালো হয়েছে। দর্শকের কাছে অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।’ এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাত্তার বিশ লাখ টাকা অনুদান পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.