Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা

s-1স্পোর্টস ডেস্ক:
কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ফিল্ডিংয়ের সময় মিসবাহর একটি শট ঠেকাতে গিয়ে উরুর সন্ধিস্থলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। রোববার পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ২৪তম ওভারের সময় এই ঘটনা ঘটে। মিসবাহর মিড অফে খেলা একটি জোরালো শট ধরার জন্য পিছু ছোটেন চিগুম্বুরা। কিন্তু বল ধরার জন্য ডাইভ দেয়ার আগেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। দলের ফিজিও মাঠে আসার আগেই অন্য খেলোয়াড় দ্রুত তার কাছে ছুটে যান। শেষ পর্যন্ত স্ট্রেচার আনা হলেও ফিজিও এবং স্টাফদের কাঁধে ভর করে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এ সময় চিগুম্বুরার চোখ থেকে পানি ঝরতেও দেখা যায়। তবে বোলিং করতে না পারলেও দলের প্রয়োজনে তিনি ব্যাট করবেন বলে জানিয়েছে জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্ট। চিগুম্বুরার ইনজুরির শেষ অবস্থা জানতে আজ সোমবার উরুতে স্ক্যান করা হবে বলেও জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.