Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ার মালেক মেম্বার আর নেই: এলাকায় শোকের ছায়া

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার ০৫নংবালাপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল মালেক (৭৫) গত ২৫নভেম্বর শনিবার রাত ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজে জানাযা রবিবার বিকেলে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে। মৃত্যু কালে তিনি ২স্ত্রী, ৭ছেলে ৬মেয়ে সন্তান, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আব্দুল মালেক মেম্বার এর মৃতুতে বালাপাড়া ইউপি চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিকসহ এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানায়।

Leave A Reply

Your email address will not be published.