Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ার মোশারফ হোসেন বিএসসি আর নেই

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের মীরবাগ বাসষ্ট্যান্ড সংলগ্ন নিবাসী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ধর্মেশ্বর মহেশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন(৪৮) বিএসসি গত রাত ১২.৪৫মি: তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজের জানাযা রবিবার (২৯অক্টোবর) বিকেলে তার কর্মস্থল ধর্মেশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ছেলে ১মেয়ে সন্তান, মাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোশারফ হোসেন এর অকাল মৃত্যুতে নিজ রাজনৈতিক দল বিএনপি, নিজ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ এলাকাবাসী মরহুমের রুহের শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানায়।

Leave A Reply

Your email address will not be published.