Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় অনুমোদনহীন চাউলকল স্থাপনে পরিবেশ দূষণ: কর্তৃপক্ষ নীরব

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে সুজীত চাউলকল নামে একটি চাউলকল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থাপন করায় পরিবেশ মারাত্বক ভাবে বিঘ্ন ঘটলেও কর্তৃপক্ষ নিরব। পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগে জানাগেছে, আবাসিক এলাকা ও ২টি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে রাজিব গ্রামের বিপুল চন্দ্র সরকার স্থানীয় লোকজন ও শিক্ষা প্রতিষ্ঠানের বাধা উপেক্ষা করে অর্থের দাপটে পরিবেশ আইনের কোন তোয়াক্কা না করে মনগড়া ভাবে সুজীত চাউলকলটি স্থাপন করে। চাউলকলটি স্থাপনের ফলে ব্রয়লারের কালো ধোঁয়া,আগুনের তাপ ও চাউলের গুড়া ছাই বাতাসে বসতবাড়ী সহ শিক্ষার্থীদের চোখে মুখে পরে অনেকের চোখের ক্ষতিসহ পরিবেশের মারাত্বক ক্ষতি করলেও এযেন দেখার কেউ নেই। চাউলকলটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য জনৈক অবিনাশ চন্দ্র মহন্ত স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কোন প্রতিকার না পেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন। চাউলকলটি নিয়ে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় সংঘর্ষ বেধে যেতে পারে এমন আশংকার কথা বলেন অনেকে। এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.