Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিলেন আঙ্গুরা বেগম


কাউনিয়া প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস ঝুঁকিতে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা রেগম তার ব্যক্তিগত তহবিল থেকে সোমবার (১৩ এপ্রিল) বালাপাড়া, শহীদবাগ ও কুর্শা ইউনিয়নের দুই শতাধিক অসহায় দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, মধ্যবিত্ত পরিবারের মাঝে আটা, চাউল, তেল, আলু, সাবান, চিনি ও চা পাতা বিতরণ করেছেন।

খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সাংবাদিক জহির রায়হান, মিজানুর রহমান, জসিম সরকার প্রমূখ। এসময় তিনি করোনায় কর্মহীন হয়ে বিপাকে পড়া খেটে খাওয়া দুস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.