Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহ্ফুজার রহমান মিঠু, ভাইস্ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস্ চেয়ারম্যান শেফালী খাতুন, থানা অফিসার ইনচার্জ মামুন উর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, আনছার আলী, মোহাম্মদ হোসেন, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম শফি,রকিবুল হাসান পলাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান, সমাজ সেবা কর্মকর্তা ছামিউল আলম, সাপ্তাহিক প্রত্যাশার আলো সম্পাদক ও প্রকাশক সরোয়ার আলম মুকুল,জেটিভি প্রতিনিধি নিতাই রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এসময় বক্তারা, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই জুয়াসহ বিশেষ করে বাল্যবিবাহ, মাদক বিক্রি ও সেবনের ফলে অসামাজিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন চেয়ারম্যানগণ উল্লেখ করেন।

আলোচনা সভার সভাপতি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা করার আশা করেন।

Leave A Reply

Your email address will not be published.