Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ইনোভেশন ইন পাবলিক সার্ভিস কর্মশালা অনুষ্ঠিত

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি:

কাউনিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এ টু আই) কর্মসুচির আওতাধীন ইনোভেশন ইন পাবলিক সার্ভিস বিষয়ক কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন।

গত বুধবার উপজেলা অডিটরিয়াম হলরুমে ইনোভেশন ইন পাবলিক সার্ভিস বিষয়ক নাগরিক সেবা সহজীকরনের জন্য বিশদভাবে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কাউনিয়া থানা ওসি তদন্ত মামুআর রশিদ, উপজেলার সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ও প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক প্রত্যাশার আলো মোঃ সারওয়ার আলম মুকুল, প্রবিন সাংবাদিক আবেদ আলী মন্ডল, নুরুল ইসলাম ও নিতাই চন্দ্র রায় প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.