Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি কর্মশালা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সোমবার সকালে বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) ও ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়)বিষয়ক কমিউনিটি কর্মশালা বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালার বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ক বিস্তারিত আলোচনা করেন, ইকো সোশ্যাাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) উপজেলা কো-অডিনেটর হাফিজ আল আসাদ।

এ সময় উপস্থিত ছিলেন, ইকো সোশ্যাাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বালাপাড়া ইউনিয়ন গ্রাম আদালত সহকারী জুলহাস হোসেন(সোহাগ), ইউ পি সদস্য দুলাল হোসেন, আমিনুল ইসলাম(পলাশ), অমরেশ চন্দ্র, শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া, মন্তাজ আলী, সহকারী শিক্ষক শহিদার রহমান, কারী মজিবর রহমান, অর্চনা সরকার, রেবা রানী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুধীবৃন্দ।

কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ের উপর অল্প খরচে সল্প সময়ের মধ্যে আইনী সুবিধাসহ এর নীতি মালা পরিধি কার্যক্রম নিয়ে মতামত গ্রহন ও বিস্তারিত আলোচনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.