Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় তিস্তার পানিতে ডুবে একজনের মৃত্যু

মিজান,কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত ছায়েফ দেওয়ানীর পুত্র মোস্তাফ আলী (৫৮)তিস্তা নদীর কোলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মৃত্যু ঐ ব্যাক্তির ভাতিজা প্রভাষক এজাজুল ইসলাম এজাজ জানান, রবিবার (২০ আগষ্ট) আনুমানিক বেলা ৩ ঘটিকার সময় অন্যান্য দিনের ন্যায় আরও দুজন মিলে একই ইউনিয়নের গদাই গ্রামের তিস্তা নদীর পাড় ঘেসে কোলায় মাছ ধরতে সাতরিয়ে পাড় হওয়ার সময় পানিতে আটকা পড়ে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোজা খুজি করে তার সন্ধান পায়নি।
পরবর্তীতে নিখোঁজের প্রায় ৩ ঘন্টা পর কাউনিয়া ফায়ার সার্ভিসসহ একটি ডুবোরু দল এসে ১ ঘন্টা সন্ধান চালিয়ে লাশ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.