Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় দুই ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা

MobileCort_-600x330

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন ও দন্ডবিধি আইনে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত।
জরিমানা করা হয়েছে যাদের তারা হলেন টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাটে বাজারের দুলালী বেকারী মো. জয়নাল আবেদীনের ১০ হাজার টাকা ও আল মদিনা হোটেল মো. মমিনুল ইসলাম এর এক হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেক্টর আবু সাইদ প্রমুখ।
ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনের ৩৭ এবং ৪২ লংঘন ও দন্ডবিধি ১৭২ লংঘন করায় তাদেও এ অর্থ জরিমানা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.