Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় দোলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তির চেক বিতারণ


মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় শনিবার মীরবাগ ডিগ্রী কলেজ হলরুমে দোলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন(ইউএসএ)এর অর্থায়নে উপজেলার অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তার উপর আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মাঝে চেক বিতারণ অনুষ্ঠান কলেজের শরীর চর্চা শিক্ষক মো. রুহুল আমীনের সঞ্চালনায় ও অধ্যক্ষ আকামো জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দোলোয়ার এন্ড দিলরুবা ফাউন্ডেশন এর কান্টি ডিরেক্টর আলমগীর মোর্শেদ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মো. সারওয়ার আলম মুকুল, নির্বাহী সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রভাষক ইকবাল পারভেজ, সাংবাদিক নিতাই রায়, জহির রায়হান, মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীর ও এলাকার সুধীবৃন্দ ।

অনুষ্ঠানে উপজেলার ১৩জন অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের মাঝে ৭হাজার টাকা করে ও সাংবাদিক পুত্রকে ১০হাজার টাকার চেক বিতারণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.