Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় বাকশিসের উপজেলা সম্মেলন ও কমিটি গঠন

মিজান,কাউনিয়া: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন ও পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় কাউনিয়া কলেজ হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আতাউর রহমান এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাকশিস এর সভাপতি ও রংপুর কেরামতিয়া কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন।

কাউনিয়া কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসিন (হিরা) এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বাকশিস এর সহ-সভাপতি ও মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ: কা: মো: জয়নুল আবেদীন, রংপুর সদর উপজেলা বাকশিস এর সাধারন সম্পাদক ও কেরামতিয়া কলেজের প্রভাষক বারেক আলী, কাউনিয়া কলেজের অধ্যাপক ড. শ্বাশত ভট্রাচার্য, সাবেক উপজেলা বাকশিস এর সাধারন সম্পাদক আবু দাউদ মো. আশরাফুল আরেফিন হিমেল, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক প্রকাশ চন্দ্র, মহিলা কলেজের প্রভাষক গোলাম আজম প্রমুখ।

কাউনিয়া উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকদের উপস্থিতিতে সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে কাউনিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মূসা আহমদকে সভাপতি ও মীরবাগ কলেজের অধ্যক্ষ আ: কা: মো: জয়নুল আবেদীনকে সাধারন সম্পাদক এবং কাউনিয়া কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসিন হিরাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাকশিস কাউনিয়া উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.