Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বাল্য বিবাহ ও যৌন হয়রানি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

 

মিজান কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও গর্ভন্যান্স প্রজেক্ট এর সহযোগিতায় বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরেস কাওছার জাহান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম(সফি), অধ্যক্ষ মোছা. হাসিনা বুলবুল সহ-কারী শিক্ষক মো. শাজাহান আলীসহ শিক্ষক অভিভাবক সদস্য স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বাল্য বিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে লালকার্ড ব্যবহারের জনপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এসময় যৌন হয়রানির বিরুদ্ধে সভাপতি সকলকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য শেষে বাল্য বিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি নাটিকা পরিবেশন করেন।

Leave A Reply

Your email address will not be published.