Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় শোকাবহ ১৫ আগষ্ট উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শোকাবহ ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগষ্ট) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনছার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হেসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সম্পাদক দিলদার আলী প্রমূখ।

সভায় কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় দিনব্যাপী নেয়া নানা কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা ও আয়োজন সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.