Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০আগষ্ট) দুপুরে কাউনিয়া দ্বি-মুখী বালিকা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় শোক দিবস ও ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা উপজেলা যুব মহিলালীগ সভাপতি হাসনা পারভিন মুক্তি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুন্নাহার বেগম, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য মো. ফিরোজ সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের ইউনিয়ন সভাপতি সম্পাদকসহ আওয়ামীলীগ ওতার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুর আতœার মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.