Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় সাইবার ক্যাফের শুভ উদ্বোধন

মিজান(রংপুর)কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় ইন্টারনেট সাইবার ক্যাফে ক্লীর্ক করে এর শাখার শুভ উদ্বোধন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় তকিপল বাজার রেলগেট কম্পিউটার জোন বিডি এর আয়োজনে কম্পিউটার জোন বিডি কার্যালয়ে ইন্টারনেট সাইবার ক্যাফে ক্লীর্ক করে নতুন শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে কম্পিউটার জোন বিডি এর প্রো: মো. আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক এম নাঈম বাবুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে কম্পিউটার জোন বিডি এর প্রধান উপদেষ্ঠা মো. সজীব বাবু বলেন সাইবার ক্যাফে ইন্টারনেট ব্রাউজিং অনলাইনে ফরম পূরণ মেইল আইডি খোলা পিসি গেমস প্রিন্টিং স্কানিং ও দেশে বিদেশে ভিডিও কথা বলার ব্যবস্থাসহ ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাজ এ শাখা থেকে করা হবে।

উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক কাউনিয়ার প্রকাশক অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বিডিআর মো. আজিজুল ইসলাম, শিক্ষক মো. শহিদুল ইসলাম, মো. আউয়াল হোসেন, সাংবাদিক নিতাই রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান, রক স্টার সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন(সোহাগ), ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, মানিক মিয়া, আমজাদ হোসেনসহ এলাকার সুধীবৃন্দ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.