Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত মিঠু মারা গেছে


কাউনিয়া প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলার মীরবাগ কদমতলা থেকে বৃহস্পতিবার (২৮ মার্চ) ট্রাক্টর যোগে বাড়ি ফেরার পথে হারাগাছ বকুলতলা এলাকায় আবুল কাশেম এর বাড়ি কাছে তিন রাস্তার মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে পড়ে যায়। এতে মিঠু মিয়া (২৮) সহ আরও তিন জন আহত হয়। আহতের উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে গত শুক্রবার ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মিয়া মারা যায়। মিঠু মিয়া হারাগাছ নাজিরদহ গ্রামের ফজল হকের পুত্র বলে জানা গেছে। অপর আহতরা হলেন- বকুলতলা এলাকার ফরিদুল (১৮), রায়হান বাবু (১২) ও নুরু মিয়া (২৭)। হারাগাছ ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.