Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা/১৮ইং এর সমাপনী

কাউনিয়া প্রতিনিধি, রংপুর: “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় সরকারের গৌরবময় অর্জন ও উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগনের মাঝে তুলে ধরার লক্ষ্যে ৩দিন ব্যাপী চলা উন্নয়ন মেলা/১৮ইং এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। এবারের উন্নয়ন মেলায় সরকারী ও বে-সরকারী দপ্তরের ৪০টি ষ্টলের অংশ গ্রহনে মনোরম পরিবেশে নানা উপকরন দিয়ে সাজানো হয়েছিল। তদুপলক্ষ্যে শনিবার ১৩জানুয়ারী বিকালে গত ৩দিন ধরে চলা উন্নয়ন মেলা/১৮ইং এর সমাপনী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা শামিমুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত উর নবী, প্রকৌশল কর্মকর্তা শফিউল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বালাপাড়া আ’লীগ সাধারন সম্পাদক দিলদার আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সুধীবৃন্দ। পরিশেষে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্নয়ন মেলার সমাপ্তি ঘটে।

Leave A Reply

Your email address will not be published.