Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কামারুজ্জামানের সঙ্গে কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ-রিভিউ দাখিল কাল

image_194692.kamaruzzamanমাববতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন আগামীকাল বৃহস্পতিবার করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। বুধবার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

অ্যাডভোকেট তাজুল বলেন, ‘আমরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছি। তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। আপিল বিভাগ যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে রিভিউ করার বিষয় নিয়েই মূলত তার সঙ্গে আধাঘণ্টা কথা বলেছি। তিনি বিশ্বাস করেন রিভিউতে খালাস পাবেন। আগামীকাল বৃহস্পতিবার আমরা রিভিউ আবেদন করবো।’

এর আগে সকালে ১০টা ৫২ মিনিটে জেল সুপারের কক্ষে প্রবেশ করে তারা পৌনে ১২টায় সেখান থেকে বের হয়ে আসেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আইনজীবী দলের সঙ্গে রয়েছেন অ্যাডভেঅকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, মতিউর রহমান আখন্দ ও ব্যারিস্টার নাজিবুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.