Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কারাগার থেকে ৪৬ জনকে মুক্তি দিচ্ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মাদক চোরাচালানের দায়ে সাজাপ্রাপ্ত ৪৬ আসামীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। বিচার ব্যবস্থায় পরিবর্তন আনার অংশ হিসবেই এদের মুক্তি দেয়া হয় বলে জানানো হয়েছে।

সোমবার এক ভিডিও ঘোষণায় ওবামা বলেন, এরা কেউ পেশাদার অপরাধী নয়, তাদের সাজাও অপরাধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। তাদের নতুন করে সুযোগ দেয়া প্রয়োজন।

মুক্তি পাওয়া ৪৬ জনের মধ্যে ১৪ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল। এদের মধ্যে বেশিরভাগই কোকেন সেবন ও বহন করার দায়ে অভিযুক্ত ছিল। আগামী ১০ নভেম্বর তাদের মুক্তি দেয়া হবে।

সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.