Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালকিনিতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর আ.লীগের ১৫ দিনের কর্মসূচিআশরাফুর রহমান, কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি: সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শনিবার সকালে সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কালকিনির বিএনপির বিভিন্ন পদধারী অর্ধশতাধিক নেতাকমীরা আওয়ামীলীগে যোগদান করেছেন। এসময় তারা জেলা আ’লীগের সভাপতি মোঃ সাহাবুদ্দিন মেল্লার হাতে ফুলেল তৈরী একটি নেীকা তুলে দিয়ে এ যোগদান করেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে। যে সকল নেতাকর্মীরা যোগদান করেন তারা হলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইমারাত হাওলাদার, পৌর যুবদলের সভাপতি মেহেদী হাসান মামুন, উপজেলা ওলামা দলের সভাপতি মোশারফ হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি হাবিুল সরদার, পৌর বিএনপির সাবেক আহবায়ক কাউন্সিলর নাশির শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল শিকদার, পৌর যুবদলের সহ-সভাপতি হাসানাত সরদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি লিটন বেপারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবদুস ছালাম ফরাজীসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

Leave A Reply

Your email address will not be published.