Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালকিনিতে মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা

আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি :kalkini pic-18-07-16
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলার চড়দৌলত খান এলাকায় মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেনের পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও তার বাড়ি ঘড় ভাংচুরের প্রতিবাদে সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। এসময় উপস্থিত ছিলেন ইউনুস খান, মহাসিন খান, আঃ ওহাব হাওলাদার, তৈয়ব আলী হাওলাদার ও ফজলুল হক।
অভিযোগ সুত্রে জানাগেছে, চড়দৌলত খান এলাকার নতুন চড়দৌলত খান গ্রামের চাঁন খানের ছেলে মুক্তিযোদ্ধা মোঃ মোশারফের সাথে একই এলাকার ইসমাইল সরদারের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে ইসমাইল সরদারের নেতৃত্বে সাইফুল সরদার, রাসেল সরদার ও রমজান সরদার দেশী অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে অর্তকিত ভাবে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা এবং বাড়ি ঘড়ে বোমা বিস্ফোরন করে লুট পাট চালিয়েছে। এতে করে আহত হন মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন, মনোয়ারা বেগম,ইউনুস খান ও মানসুরা বেগমসহ কমপক্ষে ৮জন। এ ঘটনায় কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মুক্তিযোদ্ধার পরিবার।

Leave A Reply

Your email address will not be published.