Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালীগঞ্জে ভোটমারী উত্তরণ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্থর স্থাপন

kaligomjজেসমুল হোসেইন শুভ, কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তরণ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টায় কলেজের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজামান আহমেদ উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি ও কলেজের বিদুৎসাহী মো. মহসীন আলী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল হাকিম, অধ্যক্ষ মো. খালেদ হোসেনসহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
পরে উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজামান আহমেদ উপজেলার হাজরানীয়ায় এম. জামান কল্যাণ যুব সংঘের কার্যালয় উদ্ভোধন করেন। উদ্ভোধন কালে তিনি তার বক্তব্যে উক্ত সংঘের সভাপতি মহসীন আলী, সেক্রেটারী মাহাবুবুল আলম লাল খাঁনসহ সকল সদস্য বৃন্দকে সাদুবাদ জানান এবং তাদের উদ্যেগের প্রশংসা করেন।

Leave A Reply

Your email address will not be published.