Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাহালুতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

bogra2ইমরান হোসেন, কাহালু, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সমাবেশ উনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ টায় মালঞ্চা বাজারের চাউল হাটিতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মালঞ্চা ইউনিয়ন  এর স্বেচ্ছেসেবক লীগের সভাপতি মো. রায়হান সরকার লয়ায় সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন কাহালু পৌরসভার মেয়র ও আ’লীগ কাহালু উপজেলা সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ। প্রধান বক্তা ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাল।  বিশেষ অতিথি ছিলেন মালঞ্চা ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল আমিন,  সাধারন সম্পাদক মো. ফজলুর রহমান, অঘোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব. প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আসাফুদ্ধৌলা ডলার, যুবলীগ নেতা আনারুল,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কাহালু উপজেলার সহ সভাপতি  মো. ইমরান হোসেন প্রমুখ। bogra

Leave A Reply

Your email address will not be published.