Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কিশোরগঞ্জের তিন ‘রাজাকারের’ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

international crime tribunalস্টাফ রিপোর্টার:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত কাল দুপুরে পরোয়ানা জারির এই আদেশ দেয়।
গ্রেফতার আদেশপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের ‘রাজাকার কমান্ডার’ গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে এই তিন আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং নির্যাতন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তাদের গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। “আদালত আবেদনের শুনানি করে তাদের গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।”
এর আগে গত বছরের ২৬ নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার শামসুদ্দিন আহমেদ ও তার ভাই নাছির উদ্দিন আহম্মেদ ওরফে ক্যাপ্টেন এটিএম নাছিরের যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়ে। পরদিন শামসুদ্দিনকে গ্রেপ্তার করা হলেও নাছির পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.