Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কিশোরগঞ্জ নাগরিক কমিটির ’মিশন ও ভিশন- ২১০০’ উপলক্ষ্যে মতবিনিময় সভা

npনীলফামারী প্রতিনিধি: “এসো আমাদের সমাজ আমরাই গড়ি” এই শ্লোগানে কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটির মিশন ও ভিশন ২১০০ সন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
নাগরিক কমিটির মিশন ভিশনে উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ টি পাড়াকে মডেল পাড়া ঘোষনার কর্মসূচীর আলোকে ২ টি পাড়াকে নির্বাচিত করে মডেল পাড়ার নামকরন ও শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। পাড়া ২ টি হলো উপজেলার নিতাই ইউনিয়নের পুর্বপাড়া খোলাহাটিকে ‘আদর্শ পাড়া’ এবং কিশোরগঞ্জ ইউনিয়নের মাসুয়াপাড়াকে ‘বাংলোপাড়া’ নামে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়।
এ উপলক্ষ্যে শনিবার দুপুর ২টায় উপজেলার ডাকবাংলো চত্তরে নাগরিক কমিটির উপজেলা সভাপতি একেএম ছাইয়েদ হোসেন সাবুলের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সর্বস্থরের জনসাধারনের উপস্থিতিতে নির্বাচিত মডেল পাড়া ২টির নামকরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি কিশেরগঞ্জ নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা অসবরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল জব্বার।
নাগরিক কমিটির পথচলা ও মিশন ভিশন নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য আলোচক নাগরিক কমিটির মহাসচিব মো.শরিফুর ইসলাম সাজু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির জনাব আশেক মাহমুদ ঘোষনাকৃত আদর্শ পাড়ার মানুষগুলোকে আদর্শিকভাবে শান্তিপূর্ন সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে মানবতার কল্যানে কাজ করার আহবান জনান ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলি মো. তরিকুল ইসলাম, হেযবুত তওহীদের নীলফামারী জেলা আমির মো. ইসরাইল আলিম, ৩নং নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আজিজার রহমান, নাগরিক কমিটির উপদেষ্টা আকরামুজ্জামান টিটু, ৬নং কিশোরগঞ্জ ইউপির সাবকে চেয়ারম্যান এটিএম আনিছুল হক আনিছ, সহসভাপতি নুরুল হক মাষ্টার, মহিলা নগরিক কমিটির আহবায়ক অনিতা রানীসহ নাগরিক কমিটির সকল সদস্যবৃন্দ মিডিয়া কর্মী ও সর্বস্থরের সুধীবৃন্দ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.