Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লায় কিশোরকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উজ্জ্বল মিয়া (১৭) নামে এক কিশোর অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ উপজেলার বারানী গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। উজ্জ্বল উপজেলার করিমপুর গুচ্ছ গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ‘ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় লুঙ্গি পেচানো এবং অন্ডকোষ থেতলানো ছিল। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বলে প্রতিবেশী সামছু মিয়ার ছেলে আল হোসেন ও তার মেয়ে শিরিন বেগমকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.