Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল কাইয়ুম ও নুসরাত জাহান আইরীন (৯)।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী বলাকা পরিবহনের একটি বাসের চাপায় আবদুল কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। তিনি জেলার দেবিদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামের সহিদুল ইসলামের ছেল। অন্যদিকে দুপুর ২টার দিকে মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তা পারাপারের সময় নুসরাত জাহান আইরীন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়।

লালমাই হাইওয়ে ফাঁড়ির এসআই মো. লুৎফুর রহমান পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.