Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লায় বাস-অটোরিক্সা সংঘর্ষ; নিহত ৩

19145কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিদপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সিএনজি চালক আবুল কালাম (৪০), কাবিলপুর গ্রামের আব্দুল জাব্বারের স্ত্রী নুরজ্জাহান বেগম (৫৫) ও তোফায়ের আহম্মেদের স্ত্রী আলেয়া বেগম (৪০)।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট লুৎফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও লাশ হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.