Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুষ্টিয়ায় বৈদ্যুতিক মোটর বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু

download (11)কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক মোটর বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া ত্রিমোহনী পাড়ার নিয়ামত আলী (৬০) ও তার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সোহাগ (১২) পার্শ্ববর্তী উত্তরপাড়া মাঠে সেচ পাম্পের ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সেচ পাম্পে আগুন ধরে গেলে বাবা-ছেলে দুজনই দগ্ধ হয়ে মারা যান।

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সেচ মোটরটি ২০ বছর পূর্বে স্থাপন করা। বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ পুরাতন হওয়ার কারণে আগুন ধরে যায় এবং এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.