Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুষ্টিয়া-দৌলতপুর সড়কের বেহাল দশা

Doulatpur road photoদৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া-দৌলতপুর সড়কের ভেড়ামারা থেকে দৌলতপুর পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একযুগ ধরে মেরামত বা সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের তারাগুনিয়া মোড় থেকে ব্রাক অফিস পর্যন্ত ১ কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে খারাপ। ২০০৩ সালে নির্মাণের পর থেকে এ পর্যন্ত সংস্কার করা হয় নি সড়কটি। ২০১১ সালে এ সড়কের ভেড়ামারা থেকে দৌলতপুর পর্যন্ত পুনঃনির্মাণের টেন্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদার ফান্ড না থাকার কারণে কাজ করেন নি। ২০১৪ সালে ভেড়ামারা অংশে সামান্য কাজ করা হয়। অজ্ঞাত কারণে যেমন ছিল তেমনই থাকে দৌলতপুরের অংশে। এ বছর ফেব্র“য়ারিতে ২৫ লক্ষ টাকা ব্যয়ে মেরামত কাজ করা হলেও এ এলাকায় কোন মেরামতই করা হয় নি। ফলে হতভাগাদের মত দুর্ভোগ পোহাচ্ছে এখানকার কয়েক লক্ষ মানুষ। এ ব্যাপারে সড়ক ও জনপথ কুষ্টিয়া অফিসে যোগাযোগ করা হলে কোন সুখবর তারা দিতে পারেনি।

Leave A Reply

Your email address will not be published.