Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের রৌমারীতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৪

kurigram-murder-photo-04-10-16শাহাদাত হোসেন, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আজমল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। পুলিশ ও এলাকাবাসীর ধারনা জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
মঙ্গলবার ভোররাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আজমল হোসেন ও তার বিমাতা ছোট ভাই মনিরুজ্জামান ওরফে মহিজল এর সাথে দীর্ঘদিন থেকে জমা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে আজ সকালে বাড়ীর পার্শ্ববর্তী জমিতে আজমল হোসেনর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহানী পিপিএম জানান, আজমল হোসেন হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে নিহদের বড় ছেলে আব্দুল হামিদ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.