Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী পালিত

Kurigram-BNP 37 Anniversary photo -01.09.15

কুড়িগ্রাম প্রতিনিধি : নানা আয়োজনে কুড়িগ্রামে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে সাবেক এমপি উমর ফারুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে কাজ করে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। গণতান্ত্রিক ভাবে সুষ্ঠ রাজনৈতিক চর্চার মাধ্যমে আন্দোলন সংগ্রাম করে বর্তমান সরকারের পতন ঘটানোর কথাও জানান বক্তারা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.