Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুত্রের দায়ের কোপে মৃত্যুশয্যায় এক বৃদ্ধা

নাগেশ্বরী  প্রতিনিধি : 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ পুত্রের দায়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কমলা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা । ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিন ভরতের ছড়া গ্রামে । জানা যায় , স্ত্রীর সাথে মুরগী বিষয়ক ঝগড়ার সূত্র ধরে বুধবার সন্ধ্যার পর ছেলে শাহীন মিয়া (২৭) তার মাকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপালে ঐ বৃদ্ধা মাটিতে লুটিয়ে পরে । পরে ঐদিন রাতেই আশপাশের লোকজন এসে বৃদ্ধাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দক্ষিন ভরতের ছড়া গ্রামের বয়োবৃদ্ধ আতাব আলীর স্ত্রী ঐ বৃদ্ধা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

Leave A Reply

Your email address will not be published.