Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কেনিয়ার উত্তরাঞ্চলে হামলায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতপূর্ণ সোমালিয়া সীমান্তবর্তী কেনিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। পুলিশ ও রেডক্রস একথা জানায়।

মান্দেরা শহরে পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘শহরের একেবারে উপকণ্ঠে গবাদি পশুর একটি বিশাল বাজারের কাছে একটি গ্রামে এ হামলা চালানো হয়।’

স্থানীয় শীর্ষ কর্মকর্তা কাউন্টি কমিশনার এলেক্স ওলে নকোয়ো কেনিয়ার দৈনিক জাতীয় সংবাদপত্রকে এ হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে রেডক্রস জানায়, এ হামলায় আহত ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.