Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কেনিয়ার গ্রামে আল-শাবাবের হামলা

al-shabab-storms-kenyan-village-near-garissa-093447130আন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ার একটি গ্রামে হামলা চালিয়েছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার (২২ মে) এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ইউমবিস গ্রামে হামলা চালায় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনটি। সংগঠনটির হামলা প্রতিহত করতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে কেনীয় নিরাপত্তা বাহিনী। তবে তাদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ হামলার আগের দিন কেনিয়ার এক শহরেও হামলা চালায় আল-শাবাব জঙ্গিরা।

Leave A Reply

Your email address will not be published.