Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ক্রিকেটারদের ঈদ যেভাবে-যেখানে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ঈদের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ মনভরা খুশি মনেই এখন ঈদ পালন করবে। পিছিয়ে থাকবে না তারাও যারা এই আনন্দ বাড়িয়ে দিতে সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় খেলোয়াড়দের অনেকেই থেকে গেছেন চট্টগ্রামে। বাকিরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ফিরেছেন ঢাকায়। কেউ গেছেন আবার বাড়িতে।

দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের বাড়ি চট্টগ্রামেই। তার পরিবারের সবাই ওখানেই থাকেন। চট্টগ্রামেই ঈদ করবেন তামিম। টেস্ট দলের অন্যতম বাঁ-হাতি সেরা স্পিনার তাইজুল ইসলামও সস্ত্রীক থাকবেন চট্টগ্রামে। এছাড়া ইমল কায়েসও সস্ত্রীক চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন।

এরা ছাড়াও ওয়ানডে সিরিজের সেরা পারফর্মার সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদরা ঈদ করবেন চট্টগ্রামেই। তবে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম চট্টগ্রামে ঈদ নাও করতে পারেন। মুশফিকের মা বগুড়ায় থাকেন। তিনি সেখানেও চলে যেতে পারেন ঈদ উদযাপন করতে।

Leave A Reply

Your email address will not be published.