Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

Capture

পেট্রোল বোমা থেকে বাঁচতে ও শিক্ষার পরিবেশ ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এবং আশপাশে মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীসহ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারও উপস্থিত ছিলেন। আজ বুধবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত তিন থেকে চারশ শিক্ষার্থী গুলশানের ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখ, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান নেয়। আগতদের অধিকাংশই ছিল গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ‘আমরা নিরাপদে এসএসসি পরীক্ষা দিতে চাই’, ‘আমাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’, ‘আমাদের শিক্ষা নষ্ট করো না’, ‘আমাদের পেট্রোল বোমা মেরো না’, ‘আমাদের পুড়িয়ে দিয় না’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল শিক্ষার্থীদের হাতে। শিক্ষার্থীরা নির্দিষ্টকালের অবরোধ ও হরতাল প্রত্যাহার করে এসএসসি পরীক্ষা ও নিয়মিত ক্লাস করার সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছে। মানববন্ধন শেষে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তোফা জামান বলেন, ‘আমরা সহিংসতা চাই না, আমরা শিক্ষার পরিবেশ চাই। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, শিক্ষা জীবনের চাহিদা। হরতাল অবরোধের কারণে এ শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।’ আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘অবরোধ ও হরতালের কারণে বারবার পরীক্ষা পেছানোর ফলে শিক্ষার্থীদের মনোবল ভেঙে যায়। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়।’ উল্লেখ্য, গত সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত রোববার থেকে সারাদেশে দ্বিতীয় দফায় টানা ১০৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। এ কারণে দুই দফা এসএসসি পরীক্ষা পেছানোও হয়েছে। এছাড়া সহিংসতার আগুনে বেশকয়েকজন শিক্ষার্থী পুড়েছে।

Leave A Reply

Your email address will not be published.