Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষনা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, বৃহস্পতিবারের সমাবেশের সব প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমাদের একটি প্রতিনিধি দলও পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অনুমতির জন্য অনুরোধ করেন। কিন্তু অনুমতি দেওয়া নিয়ে গড়িমসি করা হচ্ছে। কারণ সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষ আমাদের বলেছেন, প্রশাসন অনুমতি দিলে তারা মাঠ ব্যবহার করতে দেবে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দলের এই সিনিয়র নেতা ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।

Leave A Reply

Your email address will not be published.