Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনার দাকোপে তথ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম, মামুনুর রশিদ, দাকোপ প্রতিনিধিঃ দাকোপ উপজেলা মিলনায়তনে বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভা,সিনেমা শো ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় মুল অনুষ্ঠানের পূর্বে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ের উপর মতবিনিময় সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সভার শুরুতে মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্যেশ্য সম্পর্কে আলোচনা করেণ বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম.জাভেদ ইকবাল। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা,স্যানিটেশণ,পরিবার কল্যান,আত্মকর্মসংস্থানসহ সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ডে জনসাধারণের সম্পৃক্ত করার জন্য এই আয়োজন।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, এ্যাডঃ শুভদ্রা সরকার, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন।

Leave A Reply

Your email address will not be published.