Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুলনার দাকোপে রুপালী ব্যাংক চালনা শাখার ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দাকোপ অফিস: 
রুপালী ব্যাংক লিঃ চালনা বাজার শাখার ব্যবস্থাপক নৃপেন কুমার পালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় রুপালী ব্যাংকের নিজস্ব কার্যালয়ে বর্তমান যোগদানকারী ব্যবস্থাপক মোকলুকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সংবর্ধিত বিদায়ী রুপালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী ব্যবস্থাপক হাবিবুর বাশার, ক্যাশিয়ার শ্রী কুমার রায়,কৌশিক মন্ডল। উপস্থিত গ্রাহকদের মধ্যে বক্তৃতা করেন গোপাল সাহা, ডিকু শেখ, জি,এম রেজা,নুর মোহাম্মদ, স্বপন মহলদার, পরিতোষ রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিঃ চালনা বাজার শাখার গ্রাহকগন ও সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.