Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনাস্থ ”ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি”র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খুলনা প্রতিনিধি : বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে  খুলনাস্থ “ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি”র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সমিতির সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলাম সাংবাদিকতায় অতীশ দীপঙ্কর স্বর্ণপদক পাওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা ও কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে রাশিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।

সমিতির সভাপতি সৈয়দ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাউন্সিলর শসামসুজ্জামান মিয়া স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাহবুব হাকিম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সময়ের খবর সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, পিপি এডভোকেট অলোকা নন্দা দাস, বরিশাল জেলা কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম মৃধা, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন হাওলাদার, কাউন্সিলর মনিরুজ্জামান মনি, কাউন্সিলর মোঃ ইউনুচ আলী সরদার, বিআরডিবির সাবেক আরডি রুস্তুম আলী হাওলাদার, কেসিসি নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, ফোয়াবের সভাপতি শামসুর রহমান শাহীন, শ্রমিক নেতা হুমায়ুন কবীর খান, বাচ্চু মিয়া, দ্বীন মোহাম্মদ, মোঃ রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মনির তালুকদার, মোদাচ্ছের আলী, জাহাঙ্গীর আলম, আশরাফ আলী খান, শাহ আলম সরদার, বাবুল হোসেন, শাহজাহান শিকদার প্রমুখ। এ ছাড়া নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আঞ্চলিকতা নয়, মানবতার কল্যাণের মাধ্যমেই সাধারণ মানুষের সেবা করাই হোক প্রতিটি সংগঠনের মূল উদ্দেশ্য। বিগত এক বছরেই ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি তাদের কর্মকান্ড প্রমাণ করেছে নিজেদের ভেতর সততা, ঐক্য ও শৃঙ্খলা থাকলে অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণ ও পরিচয় লাভ করা যায়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও গঠনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমিতিটি দক্ষিণাঞ্চলের মানুষের সেবায় অগ্রণী ভুমিকা পালন করবে।

বাংলাদেশেরপত্র/এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.