Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনা- বেনাপোল কমিউটর ট্রেনটি শার্শার শ্যামলাগাছিতে লাইনচ্যুত

মিলন কবির শার্শা যশোর:

, খুলনা- বেনাপোল কমিউটর ট্রেনের একটি বগি যশোরের শার্শার শ্যামলাগাছিতে লাইনচ্যুত হয়েছে।এ কারণে খুলনার সাথে বেনাপোলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন যাত্রীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি খুলনায় যাচ্ছিল। পথে মধ্যে শার্শার শ্যামলাগাছিতে একটি বগি লাইনচ্যুত হয়।এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন যাত্রীরা আরো জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। এতে বেশ কিছু যাত্রী আহত হন। নাভারনের স্টেশন মাস্টার জানান, ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে বেনাপোলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.